তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
আবু তোরাবিফার্দ আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক লাতিন আমেরিকা সফর থেকে অনেক কিছু অর্জিত হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।
তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী তৎপরতার জন্য ভেনিজুয়েলা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সেদেশে প্রেসিডেন্ট রায়িসির সফর নানা দিক থেকে বিশ্লেষণযোগ্য।
বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে জুমার খতিব বলেন, ইরানের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ পরিপূর্ণভাবে স্বাধীন। বিশ্বের খুব কম দেশের বিচার বিভাগের এ ধরণের স্বাধীনতা রয়েছে।#
342/